ভূঞাপুরে লিমা রহমান-এর ‘কে রুখে দেয় দখিনের রোদ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

উৎসব বিনোদন ভূঞাপুর শিল্প-সাহিত্য সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় ভূঞাপুর সাহিত্য আড্ডা-এর আয়োজনে কবি লিমা রহমান এর কাব্যগ্রন্থ ‘ কে রুখে দেয় দখিনের রোদ ‘ এর মোড়ক উন্মোচিত হয়েছে। মোড়ক উন্মোচন-এর পর পরই স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ৮ মে স্বাধীনতা কমপ্লেক্স এ কবি লিমা রহমানের ‘কে রুখে দেয় দখিনের রোদ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলামিস্ট, সংগঠক ও সংস্কৃতিকর্মী জহুরুল হক বুলবুল।

 

ভূঞাপুর উপজেলার স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে কবি হারুন অর রশিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাহিত্যজন শাজাহান মিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও কবি কাশীনাথ মজুমদার পিংকু ও প্রাবন্ধিক ড. আলী রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জহুরুল হক বুলবুল আরো বলেন, শিল্প-সাহিত্য চর্চা আমাদের চেতনাকে শাণিত করে। আমাদের মননশীলতার পরিবর্তন করে। আর দুনিয়ায় সব পরিবর্তনের জন্য দায়ী এ মননশীলতার পরিবর্তন। এটা শুধু বইয়ের মোড়ক উন্মোচন নয়, এটা কবির অনুভূতির উন্মোচন ও স্বপ্নের প্রকাশ। আজ এ বইয়ের ওপর গঠনমূলক আলোচনা থেকে কবির কলম আরও শাণিত হবে।

মোড়ক উন্মোচন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গবেষক মামুন তরফদার, মো. হামিদুল আলতাফ, চান মাহমুদ, এম ক হাতেম, আঞ্জু আনোয়ারা ময়না, এমএ বাাছেদ, রনী খাতুন, আব্দুস সালাম, মো. শফিকুল ইসলাম, শাহরিয়া শ্রাবণ, হাসান কায়কোবাদ, মিজানুর রহমান, হাসান সারোয়ার লাভলু, নজরুল ইসলাম, আব্দুস সাত্তার খান প্রমুখ।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কবিবৃন্দ ও সুধীজন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটিতে আলোচনা হয় সাহিত্যের নানা দিক ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উনার কবিতা থেকে আবৃত্তি হয় বাঁশি, নির্ঝরের স্বপ্ন ভঙ্গ ও আরো কিছু কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *