মির্জাপুরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কৃষি দুর্ঘটনা মির্জাপুর শোক সংবাদ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বজ্রপাতে মিজান মিয়া (৫০) নামে ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামে হামিদ শেখের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরে মিয়ার বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি জমি বর্গা নিয়ে চাষাবাদও করতেন।

স্থানীয়রা জানায়, নিহত মিজান মিয়া বিকেলে নাগরপাড়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে মেঘলা আকাশে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *