টাঙ্গাইলে শিশু সাংবাদিকদের কর্মশালা সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপ্তি

টাঙ্গাইল সদর মিডিয়া শিক্ষা সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

১২ এপ্রিল, রবিবার টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ২দিনব্যাপী (১১ ও ১২ এপ্রিল) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

শিশু সাংবাদিকতা কর্মশালায় দ্বিতীয় এবং শেষ দিনে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির কৃষক দলের সভাপতি আব্বাস হায়দার।

স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজের সিনিয়র সাংবাদিক আফরিন মিম। দুই দিনব্যাপী অনুষ্ঠানের দায়িত্বপালন এবং সনদপত্র বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিডিনিউজের জেলা প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথিন বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির বলেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য একটা ডিউটি। এই ডিউটি করতে গিয়ে প্রত্যেক মানুষের অর্থনৈতিক প্রয়োজন। পরিবারের জন্য অর্থের প্রয়োজন হয়। অর্থের সাথে সম্পৃপ্ত সাংবাদিকতা, এই জন্য এটা একটা পেশা। সাংবাদিকতা হলো নবেল ডিউটি। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের দর্পন; ৫ম স্তম্ভ। সংবাদপত্রের মাধ্যমে রাষ্ট্রের সকল কিছু মানুষের কাছে পৌছায়। সংবাদপত্রের মাধ্যমে সমাজের সঠিক তথ্য প্রচার হয়। সমাজের মানুষ অন্যায় কাজ থেকে দূরে থাকে। ভালো কাজ করতে আগ্রহী হয়। এই জন্য সংবাদপত্র সমাজের বড় একটি উপাদান। সংবাদ পত্রের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রের ভুলত্রুটি তুলে ধরা সম্ভব হয়। এই জন্য সাংবাদিকতার প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিক তৈরী হলে সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে।

শিশু সাংবাদিকতা কর্মশালায় অংশগ্রহনকারীরা হলো- শিমরোজ হাসান শিহাদ, সায়ক হোসেন সম্রাট, তৌহিদ আরমান, ফাহাদ, সাজেদুল ইসলাম, আবির ঘোষ, মেহেরাব রিয়ন, শেখ ফরিদ, মোঃ আবির মিয়া, মাইশা আক্তার, আয়শা আক্তার, চৈতি ঘোষ, সুমাইয়া, মাসিরা সিদ্দিক তানহা, রুবাইয়াত তাসনিম, সুমাইয়া আক্তার, তানজিলা ইমরোজ মিহিরা, নদী ইসলাম, রাশি সরকার, মাছিরাত সিদ্দিকী তানহা ও মাহি আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *