গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের অফিস উদ্বোধন

গোপালপুর শিল্প-সাহিত্য সংগঠন

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে উৎসবমূখর পরিবেশে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের অফিস উদ্বোধন, সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার, ২৯ মার্চ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে চারতলা ভবনের নীচতলায় আলফা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি কক্ষে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের এই অফিসটির শুভ উদ্বোধন হয়।

 

বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি খালেক মাহমুদের সভাপতিত্বে সাহিত্য সংগঠনের অফিসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, মেহেরুন্নেছা মহিলা কলেজের সহ. অধ্যাপক আজিজুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত অধ্যাপক রাধেশ্যাম বসাক, উপজেলা জাসাস সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহাম্মেদ সোহাগ, বিএমজিটিএ জেলা সভাপতি সহ. অধ্যাপক কে.এম.শামীম, সাবেক প্রধান শিক্ষক আঃ জাব্বার, রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি আব্দুছ ছাত্তার পলাশী, সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা হিমাদ্রি কুমার চন্দ্র, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি কথা সাহিত্যিক মোঃ মুক্তার হোসেন ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান, সদস্য রাকিব হাসান, দেবব্রত ভাদুরী, সঙ্গীত শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী নারায়ণ পন্ডিত, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল বলেন, গোপালপুরে সুস্থধারার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সবসময় আমার সহযোগিতা পাবেন। আমরা চাই আপনারা সাহিত্য সংগঠনের মাধ্যমে আমাদের এই গোপালপুরে নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবেন।

অফিস উদ্বোধন পরবর্তী আয়োজনে ছিলো সাহিত্য আড্ডা, কবিকণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন অভীমিতা দেবনাথ, আদ্রিতা দেবনাথ, বিশ্বজিৎ চক্রবর্তী, দীপু কর্মকার, আব্দুল মোমেন বিপ্লব, শান্তনা পাল, বিপ্লব, জাহিদ সাঁই, খন্দকার লিটন, নিরঞ্জন রায়, মজনু মিয়া ও সিহান। কবিকণ্ঠে কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি ইমাম হাসান সোহান, মোঃ ইদ্রিছ হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, মোঃ মুক্তার হোসেন, আঁখি ভূইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৈরান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *