ইবির শিক্ষককে হত্যা: মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

অপরাধ টাঙ্গাইল সদর দুর্ঘটনা মানববন্ধন শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ৭ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, অধ্যাপক ড. নুরজাহান খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি করছি। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা দেশে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *