টাঙ্গাইলে আরজেএফ-এর জেলা কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর মিডিয়া সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) এর জেলা কমিটি গঠন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার, ৫ মার্চ বিকেলে টাঙ্গাইলের সুগন্ধা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আরজেএফ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আমিন-এর সঞ্চালনায় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

প্রধান আলোচক হিসেবে ছিলেন আরজেএফ-এর টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা ব্যবসায়ী মাহফুজুর রহমান, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। এ সময় আরজেএফ, টাঙ্গাইল জেলা শাখার কমিটির সভাপতি সদস্যদের নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্যরা হলেন- রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল খন্দকার, দপ্তর ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান কবির, নাজিমুদ্দিন, মনিরুজ্জামান মনির, আসিফ, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, রুহুল আমীন।

সবশেষে কমিটির সফলতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *