
সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, নব-নির্বাচিত সংসদ সদস্য আহমেদ আযম খান মতবিনিময় করেছেন।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সখীপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভার সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এমপি উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সকলকে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোন প্রকার অন্যায় ও দুর্নীতি সহ্য করা হবে না। উপজেলার সকল নাগরিকরা যাতে সরকারী দপ্তরগুলোতে সঠিক সেবা পায় তা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় সখীপুর উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে উপজেলা প্রশাসন ও সকল দপ্তরের পক্ষ হতে নব-নির্বাচিত সংসদ সদস্য আহমেদ আযম খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
