মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ

অর্থনীতি কৃষি মধুপুর সেমিনার

মধুপুর প্রতিনিধি: মধুপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ১৩ জুন দিনব্যাপী উপজেলার পালবাড়ী এলাকায় আয়োজিত প্রশিক্ষণে খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাবরিনা শারমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মো. হাসান তারেক ও এআইএসপি মেহেদী হাসান।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়েও পরামর্শ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *