ক্লিন টাঙ্গাইলের উদ্যোগে নিউমার্কেট চত্বর পরিচ্ছন্ন ও নামাজের জায়গার সৌন্দর্য বর্ধন

টাঙ্গাইল সদর পরিবেশ লাইফ স্টাইল সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন টাঙ্গাইলে’র উদ্যোগে শহরের নিউমার্কেট চত্বর পরিচ্ছন্ন অভিযান, নামাজের জায়গার সৌন্দর্য বর্ধনে গ্রীল রং করণ ও ফুলের গাছসহ টব উপহার দেয়া হয়েছে।

 

টাঙ্গাইল নিউ মার্কেট চত্বরে ১৭ এপ্রিল, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এছাড়াও প্রতিটি ব্যবসায়ীকে ময়লা রাখার জন্য ঝুড়ি উপহার দেয়া এবং পথচারীদের মাঝে মাদক বর্জন ও পরিচ্ছন্নতার লিফলেট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন চাকলাদার শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RIWA এর চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন রাসেল, ব্যবসায়ী শরীফ খান, পি সি সরকার সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোঃ মানিক, নিউমার্কেট বহুমূখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহীন ইসলাম, মান্নান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী আব্দুল মান্নান, বীমা কর্মকর্তা মাহমুদুল হাসান, ভিবিডি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাকিবুল হাসান রাজু, নাট্য নির্মাতা শামীম আল মামুন তুহিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোবায়দুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী মাহবুব হোসেন, স্বেচ্ছাসেবক রাশিদা বেগম, সৌখিন বাগানপ্রেমী আব্দুল আজিম বকুল, সমাজকর্মী বুলবুল ইসলাম ও মানবিক কর্মী লায়লা আরজুমান ঝুমুর।

অনুষ্ঠানের আয়োজকগণ বলেন- ‘টাঙ্গাইলের জন্য টাঙ্গাইলের সংগঠন, আমাদের জন্য আমাদের সংগঠন’এই ক্লিন টাঙ্গাইল প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। আজকে আমাদের ইভেন্ট নম্বর ১১১। জনস্বার্থে টাঙ্গাইলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *