দেশে তেলের কোনো সংকট নেই- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আইন আদালত রাজনীতি সখিপুর সংগঠন

সখীপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। এখানে অসাধু কিছু ব্যবসায়ী বিভিন্ন সময়ে একটি কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।

 

সোমবার, ২৩ মার্চ দুপুরে সখীপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ, আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না। এছাড়া যারা যানবাহন চালাচ্ছেন তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে যাইনি তার আগে থেকেই এ বিষয়ে আমরা যথাযথ গুরুত্ব দিয়েছি। এছাড়াও সকল হত্যাকাণ্ডের বিচার যাতে সঠিকভাবে হয়, সে ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

এসময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, থানার ওসি হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সরকারি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *