টাঙ্গাইলে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আইন আদালত টাঙ্গাইল সদর দিবস প্রতিষ্ঠান সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে।

 

রবিবার, ৮ মার্চ দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জাকির হোসেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *