টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার, ৩ অক্টোবর দিনগত রাত ১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে এই দুর্ঘটনার পর যমুনা সেতুর সংযোগ সড়কে আজ সকাল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।   এলেঙ্গা হাইওয়ে থানার […]

Continue Reading

কালিহাতীতে বিন্যাউড়ী গ্রামে লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউড়ী গ্রামে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিন্যাউড়ী যুব সমাজের উদ্যোগে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার, ১ অক্টোবর দুপুরে লাঠিবাড়ি খেলার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা শেখ লুৎফর রহমান। আফরোজ হোসেন খানের সভাপতিত্বে লাঠিবাড়ি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

Continue Reading

কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ড্রেজার মেশিন জব্দ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার, ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ভিয়াইল বিলে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, […]

Continue Reading

কালিহাতীতে পরিত্যক্ত ঘরের সামনে পড়েছিল হাত-পা ভাঙা যুবকের লাশ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় ইয়াসিন (২৪) নামের এক যুবকের হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ২৮ সেপ্টেম্বর উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়া এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া এ তথ্য জানান।   নিহত ২৪ বছর বয়সী যুবক মো. ইয়াছিন আলী উপজেলার বল্লা সিংগাইর এলাকার […]

Continue Reading

কালিহাতীতে যমুনা নদীর বালুর ঘাটে আধিপত্যের সংঘর্ষ: গাড়িতে অগ্নিসংযোগ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের লুহুরিয়া বালুর ঘাটে আধিপত্য বিস্তার নিয়ে তালুকদার পরিবারের দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।   সরেজমিনে ঘুরে জানা যায়, ২১ শনিবার, সেপ্টেম্বর রাত ৮ টার দিকে কালিহাতী উপজেলায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হজরত আলী […]

Continue Reading

কালিহাতীর নগরবাড়ি আফাজ উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষনায়তন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাত, নিয়োগ বাণিজ্য, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অযোগ্যতা ও অদক্ষতার কারণে কলেজের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে।   প্রতিষ্ঠানের […]

Continue Reading

আন্দোলনে নিখোঁজ শাহাদত: জীবিত বা মৃত ছেলের সন্ধান চান মা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার আলীপুর গ্রামের আব্দুল হালিম ও আসমা খাতুন দম্পতির বড় ছেলে শাহাদত হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় যোগ দেয় সে। ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে ঢাকার শাহবাগে যোগ দিয়ে নিখোঁজ হন শাহাদত। এরপর তার সঙ্গীরা ঘরে ফিরলেও শাহাদতের খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে একমাত্র উপার্জনকারী ছেলে নিখোঁজ থাকায় দিশেহারা […]

Continue Reading

কালিহাতীতে বিএনপির কতিপয় নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের উপশহর এলেঙ্গায় বিএপির কয়েক নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত রোববার এলেঙ্গা বিরোতি রিসোটে চাঁদা দাবি করায় রিসোর্ট কর্তৃপক্ষ উপায়ন্তর না পেয়ে কালিহাতীর দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ৪জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএনপি নেতাদের সুপারিশে মুচলেকা দিয়ে ছেড়ে আসে। এ ঘটনায় এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য রোকন মোল্লাকে […]

Continue Reading

কালিহাতীতে আ.লীগ নেতার অনৈতিক কাজে ধরা, জরিমানা দিয়ে ছাড়!

সুলতান কবির, কালিহাতী থেকে ফিরে: কালিহাতীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে নারী কেলেঙ্কারীতে জরিমানা দিয়ে ছেড়ে এসেছেন এমন অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই আওয়ামী লীগ নেতার নাম মো. শরিফ তালুকদার। তিনি এলেঙ্গা পৌরসভার ভাবলা এলাকার সাবেক কাউন্সিলর। জানা যায়, সম্প্রতি এলেঙ্গা পৌরসভার উত্তর পাড়া এলাকায় এক বাড়িতে গিয়ে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ ধরা পড়লে […]

Continue Reading

কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) অধ্যক্ষ নিয়োগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। রবিবার, ১৫ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুটিয়া বিটেক কলেজের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দুই […]

Continue Reading