শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না- শিক্ষা উপদেষ্টা

কালিহাতী প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের গুণী দুজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকে, অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকে। গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।   রবিবার, ২৫ জানুয়ারি দুপুরে কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য […]

Continue Reading

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি, সোমবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত এবং ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।   এসময় অন্যান্যের মধ্যে […]

Continue Reading

জাতীয় সাংবাদিক সংস্থা, এলেঙ্গা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। হিংসা নয়, বিদ্বেষ নয় সবার আগে ভালো মানুষ হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সমাজের অন্ধকারগুলো ফুটিয়ে তুলতে হবে, আলোকিত করতে হবে। নিজে প্রশিক্ষণ নিতে হবে, অপরকে শিখতে আগ্রহী করে তুলতে হবে। সাংবাদিক সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদকর্মী ও মানবাধিকার কর্মী একে অপরের পরিপূরক। শুধু […]

Continue Reading

কালিহাতীতে সাংবাদিক জাহাঙ্গীরকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর স্থানীয় সাংবাদিক ও কালিহাতী প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমকে এক নারীকে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার ও গ্রেপ্তারকালীন শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ৯ ডিসেম্বর দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।   মানববন্ধনে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের […]

Continue Reading

কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে ধর্ষণচেষ্টা মামলা: মধ্যরাতে সাংবাদিক গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলায় মধ্যরাতে এক সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার, ৬ ডিসেম্বর রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠায়৷ এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম দৈনিক […]

Continue Reading

কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে খেজুরের রস খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় তাওহীদ নামে এক ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। রবিবার,৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে কালিহাতীর পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত তাওহীদ কালিহাতী উপজেলার রামপুর গ্রামের হারুনের ছেলে। আহতরা হলেন- ফজল হকের ছেলে জিহাদ […]

Continue Reading

কালিহাতীর কাগুজিপাড়া বাজারে আগুনে পুড়ে একজনের মৃত্যু

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি ভ্যারাইটিজ দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহত গফুর আলী উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে। সোমবার, ১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরেই আটকা পড়ে যান গফুর আলী। পরে আগুনের […]

Continue Reading

কালিহাতী উপজেলায় রাজনৈতিক ছত্রছায়ায় চলছে অবৈধ ৪০টি বালুমহাল

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় সরকার অনুমোদিত কোনো বালু মহাল না থাকলেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রায় ৪০টি অবৈধ বালুঘাট গড়ে ওঠায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। উপজেলার গোহালিয়াবাড়ী, সল্লা ও এলেঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এসব বালু মহাল গড়ে উঠেছে, যা প্রশাসনের নজর এড়িয়ে দিব্যি চলছে।   সরেজমিনে দেখা যায়, যমুনা সেতু পূর্ব থানার […]

Continue Reading

কালিহাতীতে পিতা হত্যার বিচার দাবীতে চার কন্যার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা নয়াপাড়া গ্রামের পিতা হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে অবশেষে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন তাঁর চার কন্যা। মঙ্গলবার, ১৮ নভেম্বর সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আব্দুল আজিজের মেয়ে আনিকা।   আনিকা লিখিত বক্তব্যে জানান, তাদের পিতাকে হত্যার নেপথ্যে কাজ করেছেন তাদের […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাত সন্দেহে আটক ছয়জন

কালিহাতী প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি পামওয়েল বোঝাই ট্রাকের গতি রোধ করে ডাকাত সন্দেহে ছয়জনকে আটক করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার, ১৭ নভেম্বর ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।   পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে […]

Continue Reading