সখীপুরে ভাড়া ফ্লাটে বীর মুক্তিযোদ্ধার গলিত লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকায় ভাড়া ফ্লাটে বীর মুক্তিযোদ্ধার নাম শেখ ফারুকুজ্জামান (৭৪)-এর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার, ১৪ জুলাই বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।   জানা যায়, মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধার নাম শেখ ফারুকুজ্জামান ফ্ল্যাটটিতে একাই থাকতেন। তাঁর বাড়ি বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামে। ফারুকুজ্জামান স্বাধীনতার পর […]

Continue Reading

বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ফেরত নাগরপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও যুক্তরাষ্ট্র ফেরত তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।   সোমবার, ১৪ জুলাই সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে হিমুকে নাগরপুর থানা পুলিশের হস্তান্তর করা হয়। তিনি নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে। এ ব্যাপারে […]

Continue Reading

ভূঞাপুরে জলাশয় ইজারার নামে অবৈধভাবে দু’শত একর জমিতে মাছ চাষ!

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে অবৈধভাবে উন্মুক্ত জলাশয় ইজারার নামে ব্যক্তি মালিকায় দুইশত একর জমিতে মাষ চাষের জন্য ফাঁদ পেতেছে কতিপয় বিএনপির নেতা-কর্মী ও তাদের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিরা। ইতোমধ্যে একটি ব্রিজের মুখে বাঁধ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বর্ষা মৌসুমে মাছ ধরে জীবিকা নির্বাহ করা দরিদ্র মৎস্যজীবী পরিবারগুলো চরম দুঃশ্চিন্তায় পড়েছেন। সম্প্রতি উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা […]

Continue Reading

মির্জাপুরে ফালু মিয়া খুনীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অটো রিকশা চালক ফালু মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।   মানববন্ধন চলাকালে এই হত্যাকান্ডের সাথে জড়িত জিয়ারত মৃধা, মামুন মিয়া ও নুরজাহান বেগমের ফাঁসির দাবি করে বক্তৃতা করেন নিহত ফালু মিয়ার স্ত্রী বিউটি বেগম, জামুর্কী […]

Continue Reading

ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক মিডফোর্ডে লাল চাঁদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা।   শনিবার, ১২ জুলাই রাত ৮ টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ […]

Continue Reading

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকারীর বিচার দাবীতে মধুপুর-ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

ধনবাড়ী প্রতিনিধি: ঢাকার মিডফোর্ডে যুবদলের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকারীদের দ্রুত বিচার এবং সারাদেশে সংগঠিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মধুপুর ও ধনবাড়ীতে।   শনিবার, ১২ জুলাই বিকেলে মধুপুর শিল্প ও বণিক সমিতি, মধুপুর শান্তিকামী ছাত্র জনতা ও ধনবাড়ীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে সন্ধ্যায় […]

Continue Reading

কালিহাতীতে বালুমহাল বন্ধ করে ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে এলেঙ্গা পৌরসভাধীন লৌহজং নদীতে বালু উত্তোলন ও বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালুমহাল তৈরি প্রক্রিয়া করছে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হালিমুজ্জামাল লিটন ও এলেঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক। দ্রুত বালুবাহী বাল্কহেড ও বালুমহাল তৈরি প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন এলাকাবাসী।     […]

Continue Reading

সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে পারবারিক কলহে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।   শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নলুয়া ইউরেকা শিক্ষা পরিবার সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত জুই ওই এলাকার প্রবাসী আশরাফুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে ১০ বছরের আদিব হাসান নামের এক পুত্র সন্তানও রয়েছে। […]

Continue Reading

মাদকবিরোধী অভিযানে অর্থ লুটে বহিস্কৃত সাবেক ডিবি প্রধান হারুনের ভাই!

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুর উপজেলার বাহাদিপুর এলাকায় অভিযানে গিয়ে এক মাদক বিক্রেতার কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার, ৮ জুলাই রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. […]

Continue Reading

ঘাটাইলে চায়না দুয়ারি জালে বিপন্ন মৎস্য ও জীববৈচিত্র্য

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে জেলেদের পাশাপাশি মৌসুমি মাছ শিকারি এবং সাধারণ মানুষ একধরনের চায়না রিং জালের ব্যবহার করায় দেশীয় মাছ বিলুপ্তি হচ্ছে। অঞ্চলভেদে চায়না দুয়ারি, ম্যাজিক জাল, রিং জাল নামে পরিচিত এই অবৈধ জাল ধ্বংসে প্রশাসনিক অভিযান, নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম যথেষ্ট অপ্রতুল। এছাড়া, নদনদী ও প্রাকৃতিক জলাশয়ের মৎস্য ও জীববৈচিত্র্য নানা কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে […]

Continue Reading