টাঙ্গাইল-৮ সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্না, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, রান্না করা খাবার মাদরাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।   মঙ্গলবার, ২৭ জানুয়ারি দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা […]

Continue Reading

সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশ নিয়ে উত্তেজনা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সখীপুরের বাসভবনে সমন্বয় সভা এবং বাসভবনের সামনের মসজিদ মাঠে যুবদলের কর্মী সমাবেশ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল […]

Continue Reading

সখীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই। সোমবার, ১৯ জানুয়ারি সখীপুর উপজেলার বোয়ালী লাঙ্গুলিয়া শোলাপ্রতিমা চাষি উচ্চবিদ্যালয় মাঠে প্রয়াত বেগম খালেদা […]

Continue Reading

সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা

সখিপুর প্রতিনিধি: সখিপুর উপজেলার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া আক্তারের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত ৯ জুন ২০২৫ খ্রি. বিদ্যালয় প্রাঙ্গণে একটি অবৈধ ও দুর্বল কাঠামোর নিচে চাপা পড়ে সাদিয়ার মৃত্যু হলেও আজো ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি। নিহতের পরিবার আজো কোন সুবিচার পায়নি।   নিহত সাদিয়া […]

Continue Reading

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মিসভায় কাদের সিদ্দিকী

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নিজ আসনের প্রার্থী আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান, আবার তাকে জেল থেকে বের করেও এনেছে আহমেদ আযম খান।   তিনি বলেন, আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ। […]

Continue Reading

টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে ‘আচরণবিধি লঙ্ঘন’ করায় শোকজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।   এছাড়া, সখীপুর সরকারি কলেজের প্রভাষক মো. শরিফুল ইসলাম খানের বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার, ৬ জানুয়ারি টাঙ্গাইলের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। জানা যায়, […]

Continue Reading

টাঙ্গাইল-৮: কৃষক শ্রমিক জনতা লীগের নেতা দল ছেড়ে বিএনপি প্রার্থীকে সমর্থন

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। গতকাল সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে অব্যাহতির আবেদন করেন। রাত সাড়ে নয়টার দিকে ওই আবেদনপত্র নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন।   এর আগে কৃষক শ্রমিক জনতা […]

Continue Reading

সখীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার: নারী আটক

সখীপুর প্রতিনিধি: সখীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের কোল থেকে ছিনতাই হওয়া আট মাস বয়সী এক শিশুকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।   শুক্রবার রাত দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে চুরি করার অভিযোগে স্বপ্না আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়। […]

Continue Reading

টাঙ্গাইল-৮ আসন: স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান রাসেলের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে টাঙ্গাইল আদালতে মামলা হয়েছে।   বৃহস্পতিবার, ১ জানুয়ারি মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সুজন মিয়া বাদী হয়ে টাঙ্গাইল দ্রুত বিচার ট্রাইবুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খানের […]

Continue Reading

সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

সখীপুর প্রতিনিধি: সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সোমবার, ২২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবির হোসের (১৬), কালিদাস বল্লাচালা গ্রামের মাইন উদ্দিনের ছেলে লিখন (১৬) এবং কালিদাস ফুলঝুড়ি পাড়া গ্রামের […]

Continue Reading