কালিহাতীতে দাদাকে পিটিয়ে হত্যা ঘটনায় নাতিকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: কালিহাতীতে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় নাতি মোঃ রাব্বিকে (২০) গ্রেফতার করেছেন র‍্যাব-১৪ এর সদস্যরা।       শনিবার, ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ি বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। রাত সাড়ে ৯টায় র‍্যাব-১৪ সিপিসি-৩ […]

Continue Reading

কালিহাতীতে সাবেক মন্ত্রী সম্পর্কে লতিফ সিদ্দিকীর অশালীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সম্পর্কে নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে বিজয়ী সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর অশালীন বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ।       আজ শনিবার, ২০ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, […]

Continue Reading

কালিহাতীতে দাদাকে পিটিয়ে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে!

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে পারিবারিক কলহের জেরে দাদা আব্দুল মান্নানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতির বিরুদ্ধে। মঙ্গলবার, ১৬ জানুয়ারি রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি রাব্বী ও তার মা পলাতক।       নিহত আব্দুল মান্নান উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে। অভিযুক্ত রাব্বীর বাবা হায়দার […]

Continue Reading

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে পৃথকস্থানে দুইজন নিহত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার পৌলি ও সল্লা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার, ১৬ জানুয়ারি ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।       নিহতদের মধ্যে পৌলি নামক স্থানে নিহত ব্যক্তির নাম জানা গেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের নূরনবীর মেয়ে […]

Continue Reading

কালিহাতীতে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।       শনিবার, ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে সাবেক সিভিল সার্জন চিকিৎসক সৈয়দ ইবনে সাইদের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস ছাড়তে এসে মরদেহটি দেখে […]

Continue Reading

টাঙ্গাইলে তিনটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এই ৩জন হলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও টাঙ্গাইল-৫ সদর আসনে বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন।     […]

Continue Reading

কালিহাতীতে লতিফ সিদ্দিকীর মহাসড়ক অবরোধ: ৪ সমর্থককে ছেড়ে দিল পুলিশ

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিজয়ী সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর চার সমর্থক‌‌কে গ্রেপ্তারের পর সড়কে অবস্থান আন্দোলনের মুখে ছে‌ড়ে দিয়েছে পুলিশ। বুধবার, ৯ জানুয়া‌রি বিকেল সোয়া ৩টার দিকে ল‌তিফ সি‌দ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী বীরউত্তম পুলিশের সঙ্গে মধ্যস্ততা করে গ্রেপ্তারকৃত ৬ সমর্থকের মধ্যে ৪জনকে থানা থেকে ছাড়িয়ে […]

Continue Reading

কালিহাতীতে কৃষিমন্ত্রী: নৌকার বাইরে ট্রাক-ছাতি-ঈগল কোনো মার্কা না

কালিহাতী প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নৌকার বাইরে ট্রাক, ছাতা, ঈগল এগুলো কোনো মার্কা না। নৌকা ছাড়া অন্য কোনো মার্কার অস্তিত্ব নেই। ঐতিহ্যবাহী কালিহাতীর মানুষ সারা জীবন আওয়ামী লীগ, নৌকা ও মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আসন্ন নির্বাচনেও তাঁরা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখবেন।   […]

Continue Reading

টাঙ্গাইলে দ্বাদশ নির্বাচনে তিনটি আসনে তিন নারী প্রার্থীর প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার আটটি নির্বাচনী আসনের মধ্যে তিনটি আসনে ২০জন পুরুষ প্রার্থীর বিপরীতে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।         জেলার আটটি আসনের মধ্যে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী হয়েছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকের প্রার্থী রূপা রায় চৌধুরী ও […]

Continue Reading

কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিত: থানায় অভিযোগ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কর্মী-সমর্থদের বিরুদ্ধে। এ ঘটনায় কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।     মঙ্গলবার, ২ জানুয়ারি বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল উচ্চ বিদ্যালয় মাঠে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিকরা হলেন- স্থানীয় প্রেসক্লাবের […]

Continue Reading