টাঙ্গাইলে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা জালিয়াতির অভিযোগে ৬জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ছয় সদস্য গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল সদর ও রংপুরের কোতায়ালী থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   তাদের কাছ থেকে ৯টি বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক, ৬০টি নকল প্রবেশ পত্র, ৭০টি স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্টাম্প ও একটি সিপিইউসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা […]

Continue Reading

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন ৩৪৮টি চালকল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশ আইনের তোয়াক্কা না করে ফসলি জমিতে গড়ে উঠা ছোট-বড় ৪১১টি চালকলের মধ্যে ৩৪৮টির নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগও দেওয়া হচ্ছে এসব চালকলগুলোতে। ফলে এসব চালকলের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি, দূষিত হচ্ছে নদীনালা আর খালবিল।   স্থানীয়রা জানান, খাদ্য অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত চালকল চালানোর সুযোগ […]

Continue Reading

মাভাবিপ্রবিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মাভাবিপ্রবি প্রতিনিধি: চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার, ২৬ নভেম্বর রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।হত্যার শিকার আইনজীবী হলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। সমাবেশে শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে […]

Continue Reading

টাঙ্গাইলে দগ্ধ রিকসাশ্রমিক নেতার মৃত্যু, অর্ধদিবস রিকশা চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অতিরিক্ত ভর্তি ফি ও চাঁদা আদায়ের ক্ষোভে রিকশা শ্রমিকদের একাংশের দেওয়া আগুনে আহত শ্রমিক নেতা আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার, ২৪ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   সোমবার, ২৫ নভেম্বর বিকেলে শ্রমিক নেতা আবুল কালামের জানাজা জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন […]

Continue Reading

ছাত্র আন্দোলনে বুলেটে আহত ঘাটাইলের আরিফ এখনো শয্যাশায়ী

ঘাটাইল প্রতিনিধি: জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আরিফ পিঠে পুলিশের বুলেটে গুরুতর আহত হয়ে এখনো শয্যাশায়ী। এক রকম স্থবির জীবন-যাপন এখন তার। আরিফের স্বপ্ন লেখাপড়া করে একজন ভালো মানুষ হওয়া, একটা ভালো চাকুরির মাধ্যমে দেশ সেবাসহ নিজের অস্বচ্ছল পরিবারকে সচ্ছল করা আর পূরণ হচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের চালানো বুলেটে আরিফের স্বপ্নকে […]

Continue Reading

মাভাবিপ্রবিতে আবাসিক হলে মাদকদ্রব্য সেবনের অভিযোগে সিট বাতিল

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শেখ রাসেল হলে মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।   বুধবার, ২০ নভেম্বর হল প্রভোস্ট ড. মো. আবু রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঐ শিক্ষার্থীর নাম ও আইডি উল্লেখ করে বলা হয়, হলের অভ্যন্তরে মাদকদ্রব্য (গাজা) […]

Continue Reading

সখীপুরে বৈষম্যবিরোধীদের মিছিলে হামলার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় কলেজের এক অধ্যক্ষ ও উচ্চ বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত দুজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করতেন।   বুধবার, ২০ নভেম্বর সন্ধ্যা সাতটায় সখীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। সখীপুর থানার ভারপ্রাপ্ত […]

Continue Reading

টাঙ্গাইলে শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন দিল বিক্ষুব্ধ রিকশা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল রিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে অতিরিক্ত ভর্তি ফি ও চাঁদা আদায়ের ক্ষোভে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার, ১৯ নভেম্বর দুপুরে শহরের পার্কবাজার এলাকায় কার্যালয়টিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অফিসে থাকা তিনটি মোটরসাইকেল, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়। হামলা ও অগ্নিসংযোগে তিন শ্রমিক নেতা আহত হয়েছেন। আহতরা হলেন- জেলা রিকশা […]

Continue Reading

টাঙ্গাইলে হত্যার ঘটনায় নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: বাসাইল উপজেলায় এক নারীকে হত্যার দায়ে অপর এক নারীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা বেগম মঙ্গলবার দুপুরে এই রায় দেন। দন্ডিত ব্যক্তিরা হলেন- বাসাইল উপজেলার বাসাইল পূর্বপাড়া গ্রামের শাহাদত বেপারীর স্ত্রী মনোয়ারা আক্তার (৩৬) এবং একই এলাকার মজিবর বেপারীর ছেলে উজ্জল ইসলাম (৩৩)। তাদের […]

Continue Reading

সখীপুরে মৃত্যুর আগে হত্যাকারীদের নাম বললেন যুবক!

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় বাবলু মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে মৃত্যুর আগে হত্যাকারীদের নাম বলে গেছেন তিনি।   নিহত বাবলু মিয়া (৩৫) সখীপুর উপজেলার কালিয়ান মাদ্রাসাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। নিহতের চাচা মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেন। জানা […]

Continue Reading