কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি, সোমবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত এবং ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।   এসময় অন্যান্যের মধ্যে […]

Continue Reading

টাঙ্গাইলে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ১৪ জানুয়ারি টাঙ্গাইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস […]

Continue Reading

টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৩ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। টলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত […]

Continue Reading

মির্জাপুরে সাংবাদিক সংস্থা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মির্জাপুর প্রতিনিধি: জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক দুই বারের এমপি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।   সোমবার, ১২ জানুয়ারি সন্ধ্যায় মির্জাপুরে ‘মির্জাপুর সাংবাদিক সংস্থা’ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। আমরা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে […]

Continue Reading

টাঙ্গাইল প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া করা হয়েছে। বুধবার, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।   এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাফর আহমেদ, নবাগত সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, […]

Continue Reading

টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত: সভাপতি আজাদ, সম্পাদক মওলা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সভা শেষে নির্বাচনে বাংলাভিশন ও ইনকিলাবের প্রতিনিধি আতাউর রহমান আজাদ সভাপতি এবং সাপ্তাহিক প্রযুক্তির প্রতিনিধি কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর দুপুরে নির্বাচন কমিশনের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত […]

Continue Reading

কালিহাতীতে সাংবাদিক জাহাঙ্গীরকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর স্থানীয় সাংবাদিক ও কালিহাতী প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমকে এক নারীকে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার ও গ্রেপ্তারকালীন শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ৯ ডিসেম্বর দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।   মানববন্ধনে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের […]

Continue Reading

কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে ধর্ষণচেষ্টা মামলা: মধ্যরাতে সাংবাদিক গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলায় মধ্যরাতে এক সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার, ৬ ডিসেম্বর রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠায়৷ এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম দৈনিক […]

Continue Reading

টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।   সোমবার, ১ ডিসেম্বর শহরের বটতলায় দিনব্যাপী আলোচনা শেষে সংগঠনটির ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের নতুন সভাপতি হলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার টাঙ্গাইল স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা […]

Continue Reading

টাঙ্গাইলে প্রথম আলোর সুধী সমাবেশ: সাহসের সঙ্গে সত্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেন, সত্য বলতে সাহস লাগে। প্রথম আলো শুরু থেকেই সেই সাহস দেখিয়ে আসছে। দিন শেষে সত্য খবরের জন্য প্রথম আলোকেই বেছে নিতে হয়। ভবিষ্যতেও প্রথম আলো সত্য প্রকাশে অবিচল থাকবে—পাঠক হিসেবে এটাই প্রত্যাশা। টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া পার্টি […]

Continue Reading