টাঙ্গাইল-৮ সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্না, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, রান্না করা খাবার মাদরাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।   মঙ্গলবার, ২৭ জানুয়ারি দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা […]

Continue Reading

মির্জাপুর পৌর কাঁচা বাজারের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে: অতিষ্ঠ পৌরবাসী

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর পৌরসভার কাঁচাবাজারের মাংসের দোকানের বর্জ্যে শহরজুড়ে দূষণ ছড়াচ্ছে। জবাই করা গরু, ছাগল ও মুরগির বর্জ্যের পচা দুর্গন্ধ পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি করছে। এই দুর্গন্ধে মির্জাপুর বাজারের সাধারণ ব্যবসায়ী এবং মূল শহরে বসবাসকারী পৌরবাসী এখন অতিষ্ঠ।   জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে মির্জাপুর পৌরসভা গঠিত। কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসসহ পৌরসভার মূল শহরের অবস্থান হলো দুই […]

Continue Reading

টাঙ্গাইলে নির্বাচন ও গণভোট বিষয়ে ‘সুজন’ এর জেলা সম্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে টাঙ্গাইলে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর জেলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে সুজন- সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উক্ত সম্মিলন অনুষ্ঠিত হয়।   সুজন-সুশাসনের জন্য নাগরিক, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে […]

Continue Reading

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি, সোমবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত এবং ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।   এসময় অন্যান্যের মধ্যে […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্যযুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ: চরম স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সর্ববৃহৎ সরকারি চিকিৎসা কেন্দ্র হলেও বর্তমানে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। হাসপাতালের ভেতর ও বাইরে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যযুক্ত পানি, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ থাকায় রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।   টাঙ্গাইলের নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম ও পৌরসভার প্রধান […]

Continue Reading

মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার, ১১ জানুয়ারি দুপুরে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে ও ৩০৯ ব্রিগেড এর ব্যবস্থাপনায় দুঃস্থ ও অসহায় ২শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল […]

Continue Reading

মধুপুরে “মানবতার মেলবন্ধন” হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মধুপুর প্রতিনিধি: ‌’চলবো মোরা একসাথে, জয় করব মানবতা’- এই শ্লোগানকে সামনে রেখে মধুপুরে অরাজনৈতিক মানবসেবামূলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম “মানবতার মেলবন্ধন” গ্রুপের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।   শনিবার, ১০ জানুয়ারী সকালে উপজেলার পৌর এলাকার মালাউড়ীতে ৫ শতাধিক শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন অরাজনৈতিক মানবসেবামূলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম […]

Continue Reading

টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন ও ফুটপাথ দখল মুক্ত করতে পৌর প্রশাসকের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুটপাথ দখল মুক্ত করতে নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম অভিযান শুরু করছেন।   ৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহরের বেবি স্ট্যান্ড কান্দাপাড়া মোড় থেকে পার্ক বাজার হয়ে বটতলা পর্যন্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এরপর তার আহবানে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

Continue Reading

মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা প্রশাসন ভেঙে দিল

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা দুটি ইট ভাটার মধ্যে একটি কিলন ও কাঁচা ইট ভেঙে ৫ লাখ এবং অপরটিতে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।   মঙ্গলবার, ৬ জানুয়ারি সকালে উপজেলার ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী […]

Continue Reading

টাঙ্গাইলে তীব্র শীত: বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মতোই টাঙ্গাইল জেলার সর্বত্র টানা তীব্র শীতের কবলে পড়ে কাঁপছে। কোথাও কোথাও ২/৩ দিন ধরে সূর্যের দেখা মিলে না। সাধারণত অন্যান্য বছর কিছুদিন শীত পড়ে শেষ হয়ে যায়। কিন্তু এ বছর জেঁকে বসা শীত কোনভাবেই কমছে না। উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের কনকনে হাওয়া জনজীবন স্থবির করে ফেলেছে। সেই সাথে পাল্লা দিয়ে শীতকালীন […]

Continue Reading