কালিহাতীর লাঙ্গলজোড়া উচ্চবিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: পরীক্ষা স্থগিত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর লাঙ্গলজোড়া উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুল কমিটির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা অফিসের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিয়োগ পরীক্ষাও স্থগিত হয়েছে।       লাঙ্গলজোড়া উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যের দাবি, সহকারী প্রধান শিক্ষক ও কম্পিউটার ল্যাব অপারেটর […]

Continue Reading

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালীরা। এতে করে স্থানীয় বসতবাড়ীসহ স্থাপনা হুমকির মুখে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে অবগত করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কয়েক ঘন্টা পরেই আবার অবৈধ বালু উত্তোলন ও বিক্রি শুরু হয়।     এ […]

Continue Reading

কালিহাতীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে মেয়েদের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কালিহাতী প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কালিহাতীতে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার, ১৫ অক্টোবর সকালে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

Continue Reading

কালিহাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

কালিহাতী প্রতিনিধি: “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্যে কালিহাতী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।     রবিবার, ১৫ অক্টোবর সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) […]

Continue Reading

বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে চোরাকারবারি চলার অভিযোগ

সুলতান কবির: বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা হতে জোকারচর পর্যন্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে চোরাকারবারি ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই চোরাই চক্রটি অত্যন্ত প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে এই চোরাই ব্যবসা পরিচালনা করে আসছে।     অভিযোগে স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গ মহাসড়কের এলেঙ্গা, চরভাবলা, আনালিয়াবাড়ী, সল্লা, জোকারচরসহ বিভিন্ন পয়েন্টে […]

Continue Reading

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নারীদের মানববন্ধন কর্মসূচি পালিত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। রবিবার, ৮ অক্টোবর দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘরিয়া হায়াতপুর লৌহজং নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী লোকজন।   মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের নারীরা ঝাঁড়ু ও শিশুরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করে অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলন বন্ধের […]

Continue Reading

কালিহাতীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। তিনি কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।     বৃহস্পতিবার, ৫ অক্টোবর দুপুরে কালিহাতী উপজেলা কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কালিহাতী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, সাধারণ […]

Continue Reading

কালিহাতিতে যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

কালিহাতী প্রতিনিধি: কালিহাতিতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।     বুধবার, ৪ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনসার আলী বিকম। সভাপতিত্ব করেন […]

Continue Reading

কালিহাতীতে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় লাশ হলেন সিএনজি চালক

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় আজমত আলী (৬৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।     সোমবার, ২ অক্টোবর দুপুরে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক আজমত আলী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর পূর্বপাড়া গ্রামের মাজম ফকিরের ছেলে।     স্থানীয়রা জানান, দুপুরে নিহত ব্যক্তি সিএনজি নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে […]

Continue Reading

কালিহাতীতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে সাংবাদিকদের পেশাগত গুণগতমান ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ‘মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।     শনিবার, ৩০ সেপ্টেম্বর কালিহাতীর এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু ব্রিজ রিসোর্টের মিনি কনফারেন্স রুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।     কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন […]

Continue Reading