ভূঞাপুরে ওজনে কম দেওয়ায় ৪ ফিলিং স্টেশন মালিককে জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ওজনে কম দেওয়ার অপরাধে ৪ টি ফিলিং স্টেশন (তেলের পাম্প) মালিককে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার, ১৮ নভেম্বর বিকালে উপজেলা পৌর শহরের বিভিন্ন তেলের পাম্পগুলো এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। এ সময় অভিযান চলাকালে বিএসটিআই কর্তৃপক্ষ ও […]

Continue Reading

কালিহাতী ও ঘাটাইলে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ২টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে । সোমবার, ১৮ নভেম্বর পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে টাঙ্গাইল জেলার কালিহাতি ও ঘাটাইল উপজেলার ২টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় কালিহাতি উপজেলার জয়নাবাড়ী এলাকার মেসার্স বেষ্ট ব্রিকসকে নগদ […]

Continue Reading

মির্জাপুরে অবৈধভাবে নতুন ইটভাটার নির্মাণ হচ্ছে প্রতিবছর!

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুরে প্রতিবছরই ইটভাটার বহরে যোগ হচ্ছে নতুন নতুন ভাটা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়ার ১৫ দিন পার হলেও কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট অধিদপ্তর। জানা যায়, মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে গত বছর পর্যন্ত ১০১টি ইটভাটায় ইট তৈরি ও […]

Continue Reading

টাঙ্গাইলে ২০টি অবৈধ কয়লা চুল্লী ধ্বংস: জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার ৫টি স্থানে ২০টি কাঠ থেকে কয়লা প্রস্তুতকারী অবৈধ ও পরিবেশ দূষণকারী চুল্লী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল। রবিবার, ১৭ নভেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাঠ থেকে কয়লা প্রস্তুতকারী অবৈধ ও পরিবেশ দূষণকারী চুল্লীর মালিকদের ৭০ হাজার টাকা জরিমানা […]

Continue Reading

মির্জাপুরে যৌথ বাহিনীর অভিযানে স্বর্ণ ও টাকা জব্দ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার একটি জুয়েলারি দোকানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৮ লাখ টাকা জব্দ করেছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। মির্জাপুর বাজারের ইতালি প্লাজা মার্কেটের এম আর জুয়েলারি স্টোর নামের দোকানটিতে অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান […]

Continue Reading

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে হত্যাসহ তিন মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার দেখানো হয়েছে। পরে ওই তিন মামলায় তাকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার, ১১ নভেম্বর বিকেলে আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। অন্যদিকে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের বিচারের দাবিতে […]

Continue Reading

সখীপুরে শিক্ষক নূরুল ইসলামের আত্মহত্যায় প্ররোচনাকারী গ্রেপ্তার ও বিচার দাবি

সখীপুর প্রতিনিধি: সখীপুরে শিক্ষক নূরুল ইসলামের আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। বুধবার, ৬ নভেম্বর বিকেলে সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।   মানববন্ধনে সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দ নূরুল ইসলামের আত্মহত্যায় প্ররোচনাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে […]

Continue Reading

টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মুক্তির দুইদিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে গোপালপুর উপজেলায় প্রায় ১৪ বছর আগে একটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সম্প্রতি ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মুক্তি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আতাউর […]

Continue Reading

সখীপুরে যৌন হয়রানির অভিযোগের কারণে শিক্ষকের আত্মহত্যা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষক (৫৫)। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামে নিজ বাসার রান্নাঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার বড়চওনা ইউনিয়নের মেম্বার আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার নাম নূরুল ইসলাম (৬০)। তিনি দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

Continue Reading

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামীর ৭, স্ত্রীর ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার, ৬ নভেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদৌলা এই রায় দেন। দন্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. উজ্জল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)। উজ্জল হোসেনকে সাত বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সেলিনা […]

Continue Reading