মির্জাপুরের বাঁশতৈল ইউপি চেয়ারম্যান বিমান বন্দরে আটক!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ানকে আটক করেছে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমান বন্দর পুলিশ।   মঙ্গলবার, ৩ জুন সকালে থাইল্যান্ড যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দরে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত হেলাল দেওয়ান বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। জানা গেছে, গত ৪ আগষ্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে […]

Continue Reading

বাসাইলে অবৈধভাবে বসানো পশুর হাট বন্ধ করল প্রশাসন

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের টিজিএফ উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধভাবে বসানো কোরবানির পশুর হাট অভিযান চালিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার, ৩ জুন দুুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা’র নের্তৃত্বে যৌথ বাহিনী এ উচ্ছেদ অভিযান চালায়।   জানা গেছে, উপজেলার ফুলকী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় টিজিএফ উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের অনুমতি না নিয়ে […]

Continue Reading

দুই যুগ পর এসডিএস, বালাদেশের টাকা আদালতের মাধ্যমে ফেরত পাচ্ছেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) বাংলাদেশের গ্রাহকদের টাকা প্রায় দুই যুগ পর আদালতের মাধ্যমে ফেরত দেয়া হচ্ছে। সোমবার, ২ মে টাঙ্গাইল আদালতে গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু হয়। ইতিপূর্বে গ্রাহকদের টাকা ফেরতের জন্য মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করা হয়েছে। এছাড়াও গ্রাহকরা পাওনা টাকার জন্য টাঙ্গাইল জজ কোর্টের তৃতীয় যুগ্ম জেলা ও […]

Continue Reading

টাঙ্গাইলে চলতি মৌসুমে কৃষকের ১০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চলতি মৌসুমে নলকূপের আওতায় প্রায় চার হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এতে প্রান্তিক কৃষকদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিএডিসি সূত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন খরচ কমাতে অন্তত ৬৫ কোটি টাকা ব্যয়ে দুই কিউসেকের ১৮৪টি গভীর নলকূপ বরাদ্দ দেয় বিএডিসি। নলকূপগুলো […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাসে ডাকাতি ঘটনায় গুলিবিদ্ধ ১

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ডাকাতের গুলিতে পুলিশের রেকার গাড়ির সহকারী গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে ওই গাড়ির সহকারী চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে মির্জাপুর থানা পুলিশ। শুক্রবার, ৩০ মে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রেকার চালকের সহকারী তুহিন মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের বাসিন্দা বলে জানা […]

Continue Reading

মির্জাপুরে ‘হাত-পা বেঁধে’ ২০ লাখ টাকার তেলভর্তি ট্রাক ডাকাতি!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চালক ও তার সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ২০ লাখ টাকার তেলসহ একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে।   শুক্রবার, ৩০ মে ভোররাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের শুভুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ট্রাকচালক আল-আমিন ও তার সহকারী টিটুকে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে […]

Continue Reading

মির্জাপুরে ঘরে পড়ে ছিল স্ত্রীর গলা কাটা নিথর দেহ, স্বামী পলাতক

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে এক গৃহবধূকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত ২৯ মে ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কবিতা বেগম (৩০)। তিনি নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নের মাঝাডাঙ্গা শিংঙ্গিমাড়ি গ্রামের কদম আলীর মেয়ে।   নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কবিতা বেগম […]

Continue Reading

ভূঞাপুরে কোটি টাকার রাস্তার কাজে ইটের গুঁড়া, অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুরে ১ কোটি ২ লাখ টাকার রাস্তার কাজে নিম্নমানের ইটের গুঁড়া-খোয়া ব্যবহার ও কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জণগন।   জানা যায়, উপজেলার মাটিকাটা মসজিদ থেকে রুহুলী আজগর মেম্বারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য ২০২৩ সালের মার্চে কার্য্যাদেশ পায় মেসার্স কে এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। […]

Continue Reading

নাগরপুরে ৮ম শ্রেণি পড়ুয়া কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে যৌন নির্যাতনের শিকার হয়ে ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী চাচা ফরহাদ খান (৫৫) কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।   সোমবার (২৬ মে) বিকালে টাঙ্গাইল নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় […]

Continue Reading

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর হামলার অভিযোগ: দুর্বৃত্তরা ছুঁড়ে ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রানা আহাম্মেদ (৫৫) নামের এক ঠিকাদারের ওপরের হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার, ২৬ মে দুপুরে টাঙ্গাইল পৌর শহরের রাবনা বাইপাস এলাকার বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।   রানা আহাম্মেদ টাঙ্গাইল পৌর শহরের পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুৎ […]

Continue Reading