বাসাইলে বাবার স্বপ্নপূরণ হল হেলিকপ্টারে ছেলের বউ আনতে পেরে

উৎসব বাসাইল লাইফ স্টাইল

বাসাইল প্রতিনিধি: বাসাইলে অনার্স পড়ুয়া ছাত্র শরিফ আল মাসুমের বউ হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে আনতে পেরে বাবার ২০ বছরের সাধনা আজ পূরণ হল। সেই সঙ্গে ছেলের বিয়ের দিনটিও স্মরণীয় করে রাখতে এমন ব্যতিক্রমী আয়োজন করেন বাবা।

 

মঙ্গলবার (২৪ মার্চ) বিয়ের দিন বিকেলে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের জসিহাটি স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করেন।

বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সাবেক সেনা সদস্য মো. ইউসুফ আলীর ছেলে অনার্স পড়ুয়া ছাত্র শরিফের সঙ্গে একই উপজেলার একই ইউনিয়নের সোনা মিয়ার মেয়ে সোনালীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফুলকি ইউনিয়নের জসিহাটি স্কুল মাঠ প্রাঙ্গনে ঠিক সময়ে হেলিকপ্টারটি অবতরণ করতে না করতে শত শত মানুষ হেলিকপ্টারকে এক নজর দেখার জন্য ঘিরে ফেলেন। সেই সঙ্গে নবদম্পতিদের ঘিরে স্থানীয়দের মাঝে এমন এক ব্যতিক্রমী আয়োজনে এক উচ্ছ্বাসের আমেজ দেখা দেয়।

 

জানা যায়, ছেলের বাবা ২০টি বছর ধরে মহান আল্লাহতালার কাছে নামাজরত অবস্থায়ও সাধনা করেছিলেন হেলিকপ্টারে করে ছেলের বউ আনবেন বাড়িতে। সেই সঙ্গে ছেলের বিয়ের দিনটিও স্মরণীয় করে রাখতে এমন এক ব্যতিক্রম আয়োজন । আজ তা পূরণ হল। অপরদিকে বাবা ইউসুফ আলীর ২০টি বছরের স্বপ্ন পূরণে জন্য বাবার নিজ খরচে হেলিকপ্টার ভাড়া করে বউ তুলে নিয়ে আসায় এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসবমুখর পরিবেশ।

স্থানীয়রা জানান, আমাদের ইউনিয়নে এরকম ব্যতিক্রম বিয়ে হয়নি। এই বিয়েকে কেন্দ্র করে আমরা সশরীরে হেলিকপ্টার দেখতে পেলাম।

ছোট বোন মিলি আক্তার বলেন, এই মুহূর্তে আমার আবেগের কথা বলে বুঝাতে পারছি না। তবে শুধু জানি আমার বাবা-মার আজ স্বপ্ন পূরণ হল। আবার বড় ভাই যদিও ছাত্র। তাই তিনি বর্তমানে বেকার। তাতে কি হয়েছে আমার বাবার নিজ অর্থায়নে আমার বাবার স্বপ্ন পূরণ হল এটিই সবচেয়ে আমাদের পরিবারের জন্য বড় পাওয়া।

কনে সোনালী আক্তার বলেন, এরকম স্বপ্ন আমি কখনো দেখিনি। তবে বাস্তবে যা হল সেটি অত্যন্ত খুশির বিষয়।

বর শরীফ বলেন, নিজের অনুভূতি বলতে এক কথাই বুঝি যে অসাধারণ অনুভূতি। এটি শুধু আমার অনুভূতি নয় আমার বাবার ২০টি বছর ধরে স্বপ্ন বুনেছিলেন ছেলের বউকে হেলিকপ্টারে চড়িয়ে আনবেন। আজ বাবার সেই স্বপ্ন পূরণ হল। তাই আমার আব্বু-আম্মুর জন্য এলাকাবাসীর কাছে দোয়া চাই।

বাবা মো. ইউসুফ আলী সরকার বলেন, আমি ২০টি বছর ধরে স্বপ্ন বুনেছিলাম আমার মেজো ছেলের বউ আনবো হেলিকপ্টারে। মহান আল্লাহতালার কাছে নামাজ পড়েও এই দোয়া করতাম। আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করে। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *