
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদেই জয়লাভ করেছে।
সভাপতি পদে মোনায়েম হোসেন খান (আলম) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ভোট গ্রহন শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল গণি আলরুহী ও মির্জা আরিফ ইখতিয়ার (খোকন), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ তাজউল ইসলাম, লাইব্রেরী সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন জসীম উদ্দিন।
এছাড়া, নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হচ্ছেন, মোঃ মাহবুবুর রহমান, আব্দুর রহমান, মিতু কর, শফিকুল ইসলাম, মেঃ সোলায়মান হায়দার ও জন জেত্রা।
