টাঙ্গাইল-১ আসনে মোহাম্মদ আলীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

ধনবাড়ী নির্বাচন মধুপুর রাজনীতি সংগঠন

মধুপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানান। এর পরিপ্রেক্ষিতে দলটি তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

বুধবার, ৪ ফেব্রুয়ারি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানের শীষ প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং দলীয় প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণার কারণে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। এতে আরও জানানো হয়, দলের শৃঙ্খলা ও নিয়ম অনুযায়ী পদ পুনঃপ্রদান করা হয়েছে এবং মোহাম্মদ আলী এখন পুনরায় দলের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

তবে এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মোহাম্মদ আলীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *