কবি ও প্রাবন্ধিক ড. আলী রেজার ৫০তম জন্মোৎসব পালিত

উৎসব টাঙ্গাইল সদর শিল্প-সাহিত্য সংগঠন

নিজস্ব প্রতিবেদক: কবি ও প্রাবন্ধিক ড. আলী রেজার ৫০তম জন্মোৎসব পালিত হয়েছে। শনিবার, ১ ফেব্রুয়ারি স্বকাল পরিষদ টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

 

আজ সন্ধ্যায় স্বকাল পরিষদের উপদেষ্টা এডভোকেট নীহার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মোৎসবে বক্তব্য রাখেন ভাসানী পরিষদের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সংস্কৃতিজন হারুন অর রশিদ, সত্তর দশকের অন্যতম কবি মাহমুদ কামাল, অধ্যাপক বাদল মাহমুদ, অধ্যাপক দেবাশীষ দেব,
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করেন অধ্যাপক জহুরুল হক বুলবুল, খান মোহাম্মদ সালেক, যতন কুমার রায়, মীর নাসিমুল ইসলাম সেলিম, এড. আল রূহী, অধ্যাপক মোখলেছুর রহমান, তরুণ ইউসুফ, কবি হেমায়েত হোসেন হিমু, হারুন অর রশিদ হিটলার, কবি আরমান হোসাইন আজম, কবি আযাদ কামাল, নিলুফার ইয়াসমিন প্রমুখ। কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদজ্ঞাপন করেন ড. আলী রেজা ও তার সহধর্মিনী উম্মে কুলসুম এবং ড. আলী রেজার বড়ভাই সহকারী অধ্যাপক আব্দুর রহমান রানা।

ড. আলী রেজাকে নিবেদিত কবিতা-ছড়া পাঠ করেন কবি সুব্রত দত্ত, দীপক পাল, আরিফ আহমেদ, রাসেল আদনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু। স্বাগত বক্তব্য রাখেন স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *