টাঙ্গাইলে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আইন আদালত টাঙ্গাইল সদর নির্বাচন সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৩০ জানুয়ারি সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ জেলার সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন। স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আই পি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *