সখীপুরে আড়াই মণ গাঁজাসহ গ্রেফতার কৃষকদল নেতা আজীবন বহিষ্কার

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় ১০০ কেজি (আড়াই মণ) গাঁজাসহ গ্রেফতার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হেলাল শিকদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার, ৫ অক্টোবর বিকেলে সখীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।   সখীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্যসচিব শাহাদত হোসেন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ কেজি […]

Continue Reading

মধুপুরে বংশাই নদী ময়লা-আবর্জনার ভাগাড়, বিপর্যস্ত পরিবেশ

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত বংশাই নদী ক্রমশঃ ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। নদীর তীর ও পানিতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। এতে নদীটির অস্তিত্ব ও পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।   স্থানীয়দের অভিযোগ, উপজেলা শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর […]

Continue Reading

টাঙ্গাইল পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ

​নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করা হয়েছে।   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে পৌরউদ্যানে মহতি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক।   ​পরিবেশবাদী সংগঠন […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি লিফট বিকলে রোগীদের দুর্ভোগ চরমে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দকৃত ১২টি লিফটের মধ্যে ৫টি বিকল থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই লিফট বিড়ম্বনা মারাত্মক আকার ধারণ করেছে। চিকিৎসাসেবা নিতে আসা অধিকাংশ রোগী ও তার স্বজনরা লিফটের জন্য হাসপাতালের বিভিন্ন ফ্লোরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা […]

Continue Reading

টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে অভিযানে আটক ১১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।   পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদককারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে […]

Continue Reading

মধুপুরে খুঁটিতে বেঁধে ৮ বছরের শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল!

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার গুবোদিয়া গ্রামে চোর সন্দেহে ৮ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।   সোমবার, ২৮ সেপ্টেম্বর মধুপুর থানায় মামলাটি দায়ের হয়। এর আগে শিশুটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।   মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত […]

Continue Reading

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: ‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা পরিষদ।   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। এই অভিযানের অংশ হিসেবে জেলা পরিষদের আশপাশের বিভিন্ন স্থানে […]

Continue Reading

বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশ: প্রকৌশলী বান্দরবান স্ট্যান্ড রিলিজ!

বাসাইল প্রতিনিধি: বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে।   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বাসাইল উপজেলা থেকে বান্দরবান জেলার দুর্গম […]

Continue Reading

বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে।   এ ঘটনায় সোমবার, ২১ সেপ্টেম্বর দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন […]

Continue Reading

সখীপুরে সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ সময় তাঁর আরেক মেয়ে সিদরাতুলকে (৮) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার।   বুধবার, ১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) […]

Continue Reading