সখীপুরে শিশুসন্তানসহ ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে চার মাসের শিশুকন্যাকে নিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন লিজা আক্তার (১৯) নামে এক গৃহবধূ। গত রোববার থেকে মা ও শিশুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক লিখিত অভিযোগ করা হয়েছে।   নিখোঁজ লিজা উপজেলার কালিয়ানপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি […]

Continue Reading

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এসডিজি অর্জনে কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যক্রমের সম্পৃক্ততা নিরূপণ এবং এসব কার্যক্রমের মানচিত্রায়ণের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‍্যাঙ্কিং কমিটির (কিউআরআরসি) উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের যৌথ সহযোগিতায় […]

Continue Reading

দেলদুয়ারের বাবুপুরে গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারের বাবুপুরে গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে খেলার মাঠ প্রস্তুত করতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়ায় আনন্দে আত্মহারা বাবুপুর গ্রামবাসী। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী ওই মাঠটি পরিদর্শন করেছেন।   গ্রামবাসী জানান, দেলদুয়ারের দেউলী ইউনিয়নের এই গ্রামে মাঠের জন্য নিজেদের টাকা তুলে […]

Continue Reading

ঘাটাইলে এভারগ্রিন মডেল স্কুল-এর উদ্বোধনী ও প্লে শ্রেণির ফ্রি ক্লাস শুরু

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে ‘শিশুর বিকাশে আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে এভারগ্রিন মডেল স্কুল এবং একই সাথে প্লে শ্রেণির ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।   রোববার, ১ নভেম্বর সকালে অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন রেজাউল করিম। এরপর পর অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে জাতীয় পতাকা […]

Continue Reading

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষায় ৬ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে টাঙ্গাইলে ৬টি কলেজ-মাদরাসার একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। এর মধ্যে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ১ জন করে পরীক্ষায় অংশ গ্রহণ করেও পাস করেনি।   শনিবার, ৩১ অক্টোবর ফলাফল প্রকাশের পর রাতে জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের অবহেলা এবং নিয়মিত ক্লাশ […]

Continue Reading

মধুপুরে জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

মধুপুর প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।   রবিবার, ১ নভেম্বর সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন […]

Continue Reading

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার, ১ নভেম্বর বেলা ১২টার দিকে শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড়ের গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) […]

Continue Reading

এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজের ধারা অব্যাহত: শতভাগ পরীক্ষার্থীর জিপিএ-৫

মির্জাপুর প্রতিনিধি: সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসি পরীক্ষায় আবারও শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ৪১ জন ছাত্র অংশ নিয়েছিল।   কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচ থেকে মোট ৪১ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞান বিভাগ থেকে […]

Continue Reading

দেলদুয়ারে নিয়ম না মেনেই স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো গাছ কাটার অভিযোগ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকটি কড়ই ও মেহগনি গাছ অনুমতি ছাড়াই কাটার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অনুমতি ছাড়াই গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে স্থানীয় কাঠব্যবসায়ী বাবুল মিয়ার কাছে।   হাসপাতালের সীমানার ভেতরে সরকারি গাছ কাটতে হলে পরিচালনা কমিটির সভার রেজুলেশন ও বন […]

Continue Reading

মির্জাপুরে নদী থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুসের মরদেহ উদ্ধার

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউনুস আল মুর্শেদের (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার, ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।   নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আওয়ামী […]

Continue Reading