সখীপুরে আড়াই মণ গাঁজাসহ গ্রেফতার কৃষকদল নেতা আজীবন বহিষ্কার

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় ১০০ কেজি (আড়াই মণ) গাঁজাসহ গ্রেফতার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হেলাল শিকদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার, ৫ অক্টোবর বিকেলে সখীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।   সখীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্যসচিব শাহাদত হোসেন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ কেজি […]

Continue Reading

মধুপুরে বংশাই নদী ময়লা-আবর্জনার ভাগাড়, বিপর্যস্ত পরিবেশ

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত বংশাই নদী ক্রমশঃ ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। নদীর তীর ও পানিতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। এতে নদীটির অস্তিত্ব ও পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।   স্থানীয়দের অভিযোগ, উপজেলা শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি লিফট বিকলে রোগীদের দুর্ভোগ চরমে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দকৃত ১২টি লিফটের মধ্যে ৫টি বিকল থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই লিফট বিড়ম্বনা মারাত্মক আকার ধারণ করেছে। চিকিৎসাসেবা নিতে আসা অধিকাংশ রোগী ও তার স্বজনরা লিফটের জন্য হাসপাতালের বিভিন্ন ফ্লোরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা […]

Continue Reading

টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে অভিযানে আটক ১১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।   পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদককারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে […]

Continue Reading

ঘাটাইলে দুদকের অভিযানে পরিত্যক্ত টয়লেটে মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় বিপুল পরিমাণ ওষুধ হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে সংরক্ষণ করা অবস্থায় দেখা যায়।   সোমবার, ২৮ সেপ্টেম্বর দুপুরে দুদক টাঙ্গাইলের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় হাসপাতালের ওষুধ সংরক্ষণ, […]

Continue Reading

মধুপুরে খুঁটিতে বেঁধে ৮ বছরের শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল!

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার গুবোদিয়া গ্রামে চোর সন্দেহে ৮ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।   সোমবার, ২৮ সেপ্টেম্বর মধুপুর থানায় মামলাটি দায়ের হয়। এর আগে শিশুটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।   মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত […]

Continue Reading

নাগরপুরে স্কুলের সিসি ক্যামেরা ভেঙে ল্যাপটপ-ফ্যান চুরি!

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ও সিসি ক্যামেরা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কক্ষে ঢুকে একটি ল্যাপটপ ও ফ্যানসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।   শনিবার, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরদহি গ্রামে অবস্থিত ২৪ […]

Continue Reading

বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশ: প্রকৌশলী বান্দরবান স্ট্যান্ড রিলিজ!

বাসাইল প্রতিনিধি: বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে।   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বাসাইল উপজেলা থেকে বান্দরবান জেলার দুর্গম […]

Continue Reading

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শাশুড়ীকে ছুরিকাঘাত ও স্বামীর আত্মহত্যার চেষ্টা

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় শশুর বাড়িতে নিলুফা আক্তার মিলু (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে স্বামী হযরত আলী। এ সময় ঘটনাস্থলে শাশুড়ি এগিয়ে আসলে জামাতা তাকেও কুপিয়ে আহত করে।   বুধবার, ২৩ সেপ্টেম্বর রাতে উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে […]

Continue Reading

মির্জাপুরে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে আজগানা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদল মিয়াসহ চারজনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার তোফাজ্জল হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেছেন। একই ঘটনায় তার ছেলেকে মারধরের অভিযোগে মির্জাপুর থানায়ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।   মামলার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া মৌজায় […]

Continue Reading