নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল খেলায় প্রায় দশ হাজার দর্শকের উপস্থিতির টাইব্রেকারে নাগরপুর উপজেলাকে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা জয়লাভ করেছে।
মঙ্গলবার, ২৮ জুলাই বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ন প্রথম সেমিফাইনালের শেষ মুহুর্তে ১০ মিনিট বাকী থাকতে টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা পাস থেকে চমৎকার শটে স্টাইকার সৌরভ দেওয়ানের শট নাগরপুরের জাল র্স্পশ করার সাথে সদরের খেলোয়াড়সহ দর্শকের উল্লাসের জোয়ার থেমে যায় বেরসিক লাইন্সম্যান রুবাইয়ে বির্তকিত ফ্ল্যাগ উত্তোলনের কারনে। অফসাইডের কারনে সৌরভ দেওয়ানের গোলটি বাতিল হয়। তবে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় টাঙ্গাইল সদর ৬-৫ গোলে নাগরপুর উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
টাঙ্গাইল সদর: মজনু (গোলরক্ষক), বাম্বা (নাইজেরিয়া), আবু বক্কর কামারা (নাইজেরিয়া), মুন্না, রেজাউল, অনিক, নেইমার (নাইজেরিয়া), বিল্লাল (নাইজেরিয়া), সৌরভ দেওয়ান, সুমন রেজা (অধিনায়ক) ও সুলেমান ছিল্লা (নাইজেরিয়া)।
নাগরপুর উপজেলাঃ নাঈম (গোলরক্ষক),শান্ত (অতিথি), আলামিন, জাফর ইকবাল (বসুন্ধরা), এনামুল (রহমতগঞ্জ), হাবিব (অধিনায়ক), ইউসুফ, হৃদয়, শিবা (নাইজেরিয়া), আলামিন ও সিরাজ। রেফারীঃ সায়মন হাসান, সহকারী রেফারীঃ রুবাই হাসান ও রনি।