"প্রিয় বাসাইল উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম। বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রির নিলাম টেন্ডার অনুষ্ঠিত হয় গত ৩ জুন সকাল ১১ ঘটিকায় বাসাইল উপজেলা পরিষদ সভাকক্ষে। সেখানে বাসাইল নির্বাহী অফিসার মহোদয় ৪ সদস্য বিশিষ্ট নিলাম কমিটির উপস্থিতিতে গাছ বিক্রির টেন্ডার বা নিলাম আহ্বান করেন।
সেখানে উপস্থিত ৩০ জন ক্রেতা নিলাম ডাকে অংশগ্রহণ করেন। যে সর্বোচ্চ মূল্য দিবে সেই গাছ পাবে এবং তাই হয়েছে। নিলামে যদি দাম কম পায় সেক্ষেত্রে বন বিভাগের কর্মকর্তা এবং নিলাম কমিটি দায়ী। এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কোন ভূমিকা নেই। যদি নিলাম পরিচালনায় নেতা কর্মীদের কোন রকম অনিয়মের সুযোগ নিয়ে থাকে এর জবাব দিবে টেন্ডার পরিচালনা কর্তৃপক্ষ।
এ ঘটনার পর এরকম একটা ভুয়া বানোয়াট বাহানা পাকিয়ে ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দ তড়িঘড়ি করে মাইক মেরে নেতাকর্মীদের একত্র করে। সেখানে বিনা অপরাধে আমাকে ও আমার ভাই বাবুল সরকারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। এর জন্য সামাজিকভাবে আমাদের সম্মানহানি করা হয়েছে।
এলাকার কিছু নিম্নমানের মানুষের যোগসাজসে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদেরকে আত্মপক্ষ সমর্থনে কোন সুযোগ দেওয়া হয়নি। আমরা এরকম সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত ষড়যন্ত্রকারী ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।"