নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় টিসিবি'র 'ট্রাকসেল' কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার, ১১ মে সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি ও ডাল এসব পণ্যের দাম কম থাকায় লাইনে দাড়িয়ে পন্য সংগ্রহ করতে এসেছি।
টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ মে হতে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত মোট ১০ দিন টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১০০ টি স্থানে প্রতিদিন ১০টি করে ট্রাকে ৪০০০ (চার হাজার) নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি কেজি ৮০ টাকা করে ০২ কেজি মশুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে ০২ লিটার সয়াবিন তেল ও প্রতি কেজি ৭০ টাকা দরে ০১ কেজি চিনি সরবরাহ করা হবে।