মধুপুর প্রতিনিধি: মধুপুরে মরহুম লোকমান হোসেন ফকিরের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার, সুরকার, চলচ্চিত্রকার ও বরেণ্য ব্যবসায়ী মরহুম লোকমান হোসেন ফকিরের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বিকেলে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি মোঃ আবু সাঈদ সরকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মধুপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মরহুম সরকার শহিদের সহধর্মিণী লিলি সরকার, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর তালুকদার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সেলিম, সহ-সভাপতি পলাশ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফরমান, সহ-সাধারণ সম্পাদক এস. এম. হাবিব, সাংগঠনিক সম্পাদক এরশাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান তরফদার (রনি)।
এছাড়াও দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জাসাসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম লোকমান হোসেন ফকিরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।