মধুপুর প্রতিনিধি: মধুপুরে রক্তিপাড়ার কুচিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-৩০ মেয়াদে ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খনন, পুনর্খনন, সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রায় ১৫শ কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে উপজেলায় রক্তিপাড়ার কুচিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মধুপুরের কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলার রক্তিপাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় কুচিয়া খাল খননের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাবুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিকব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্নাসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদলের নেতা, ছাত্রদলের নেতা ও স্থানীয় বিএনপি নেতারা।
এ সময় নেতারা বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খননের ফলে এলাকার কৃষি জমি চাষাবাদের আওতায় আসবে, প্রচুর মাছের যোগান আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। খাল খনন উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।