নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচনি প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী), জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারনা করার সময় গাড়িবহরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কমী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
সোমবার, ২ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতি পাড়া দুলাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা বলেন, সোমবার বিকেলে হুগড়া ইউনিয়নে নির্বাচনি প্রচার করলে গেলে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, নির্বাচনি প্রচারণা করতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রথমে আমাদের গাড়ি গতিরোধ করে। পরে তারা আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙে ফেলে। ৭ থেকে ৮ জনকে বিভিন্নভাবে আহত করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে আমরা নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং অফিসার শাহিন মিয়া বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ এবং বিজিবির টিম ঘটনাস্থলে পরিদর্শন করে।