ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার, ২৬ জানুয়ারি সকালে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের একটি নির্বাচনী সমাবেশ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করায় ওই প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।